করোনার প্রকোপ বাড়ায় হিলি চেকপোস্টে সতর্কতা জারি

করোনার প্রকোপ বাড়ায় হিলি চেকপোস্টে সতর্কতা জারি

ভারতসহ দেশে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে সতর্কতা জারি করা হয়েছে। বসানো হয়েছে মেডিকেল টিম। করা হচ্ছে পরীক্ষা-নিরীক্ষা। শুরু হয়েছে মাস্কের ব্যবহার। দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে ঘুরে দেখা যায়, বসানো হয়েছে হিলি ইমিগ্রেশন করোনা পরীক্ষার মেডিকেল টিমের চেকপোস্ট। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে বসানো হয়েছে এই মেডিকেল টিম। মেডিকেল টিমে দায়িত্বে থাকা উপজেলা স্বাস্থ্য বিভাগের উপ-সহকারী কর্মকর্তারা ভারত থেকে ফিরে আসা যাত্রীদের করোনা ভাইরাসের উপসর্গ আছে কিনা তা হেল্থ স্ক্যানারের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করছেন। ইমিগ্রেশন এবং কাস্টম বিভাগে দায়িত্বরত সকলেই ব্যবহার করছেন মাস্ক। এছাড়াও ভারত-বাংলাদেশ যাতায়াত পাসপোর্ট ধারী যাত্রী এবং কাস্টমস ও সীমান্তে দায়িত্বরত বিজিবি ব্জওয়ানরাও মাস্ক ব্যবহার করছেন। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত ওসি আবু তালেব জানান, করোনার বিষয়ে আমরা হিলি ইমিগ্রেশন সচেতন আছি। পাসপোর্টধারী যাত্রীদের করোনা পরীক্ষার জন মেডিকেল টিম বসানো হয়েছে। হেল্থ স্ক্যানারও বসানো হয়েছে। সকল যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। সবার মাঝে মাস্ক বিতরণ করা হচ্ছে। হিলি কাস্টমস সুপার শ্যামল কুমার বিশ্বাস বলেন, বর্তমানে ভারত এবং বাংলাদেশে করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। আমরা কাস্টমস সজাগ রয়েছি। অফিসে সবাই মাস্ক ব্যবহার করছি। এছাড়াও পাসপোর্ট ধারী যাত্রীদের মাস্ক ছাড়া অফিসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। হাকিমপুর (হিলি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আরএমও) হুমায়ুন কবির বলেন, ভারতে জেনেটিক সিকোয়েন্স পরীক্ষার মাধ্যমে জানা গেছে, দেশটির কিছু স্থানে ওমিক্রনের নতুন এক ধরন বা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। দেশে এ ধরনটি যাতে বাংলাদেশে ছড়াতে না পারে সেজন্য হিলি ইমিগ্রেশন চেকপোস্টে একটি মেডিকেল টিম বসানো হয়েছে। স্বাস্থ্য বিভাগ থেকে সতর্কতার জন্য ভারত ফেরত সকল যাত্রীকে আমরা স্বাস্থ্য পরীক্ষা করছি। যাত্রীদের স্ক্যানারের মাধ্যমে শরীরের তাপমাত্রা নির্ণয় করা হচ্ছে। এছাড়াও যাত্রীদের করোনার বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। যদি কারও শরীরে করোনা বা ওমিক্রনের উপসর্গ পাওয়া যায় তাহলে যেন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখে। তিনি বলেন, বর্তমান করোনার যে নতুন উপসর্গ পাওয়া যাচ্ছে, সেটি তেমন মারাত্মক নই। প্রথমে জ্বর-সর্দি কাশি হচ্ছে। নিয়ম মাফিক চললে এটা প্রতিহত করা সম্ভব। এটা নিয়ে তেমন আতঙ্কিত হওয়ার কিছু নেই।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *