করোনা সংক্রমণ-চুয়াডাঙ্গার জয়নগর ইমিগ্রেশনে বাড়তি সতর্কতা

করোনা সংক্রমণ-চুয়াডাঙ্গার জয়নগর ইমিগ্রেশনে বাড়তি সতর্কতা

দেশে প্রাণঘাতী করোনা সংক্রমণের হার আবারও বৃদ্ধি পাওয়ায় চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে গিয়ে দেখা যায়, ভারত থেকে ফেরা যাত্রীদের করোনার উপসর্গ আছে কিনা তা প্রাথমিকভাবে পরীক্ষা করা হচ্ছে। ভারত ফেরত কয়েকজন যাত্রী জানান, চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। দেশে ফেরার সময় এ ইমিগ্রেশনে যাত্রীদের করোনা পরীক্ষা করা হচ্ছে। তবে ভারতের ইমিগ্রেশনে কোথাও কোনো পরীক্ষা হয়নি। ইমিগ্রেশন চেকপোস্টে কর্তব্যরত স্বাস্থ্য সহকারী শামীম খান বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে চিঠি পেয়েছি। ভারতের কিছু এলাকায় জেনেটিক সিকোয়েন্স পরীক্ষায় ওমিক্রনের এক্সবিবি ধরণ শনাক্ত হয়েছে। এ সংক্রমণ যাতে বাংলাদেশে না ছড়ায়, সে লক্ষ্যে সব ভারত ফেরত যাত্রীর শরীরে করোনার কোন লক্ষণ আছে কিনা পরীক্ষা করা হচ্ছে। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হেলেনা আক্তার নীপা বলেন, করোনার এ নতুন ধরণটি আগের যে কোনো ভ্যারিয়েন্টের চেয়ে বেশি ভয়ংকর। আগাম সতর্কতার জন্য দর্শনা চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। তিনি বলেন, আপাতত আমরা ভারত থেকে আসা যাত্রীদের শরীরের তাপমাত্রা স্ক্রিনিং করে সিমটম বোঝার চেষ্টা করছি। আমাদের এখানে পরীক্ষার কীট নেই, নেই ল্যাব। ঈদের ছুটি শেষ হলে বিষয়টি নিয়ে সিভিল সার্জন অফিসে আলোচনা করা হবে। তিনি আরও বলেন, এই ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে বেশি সতর্ক ও সচেতন হতে হবে। মাস্ক পরে চলাচল করতে হবে। জনসমাগম এড়িয়ে চলা উত্তম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *