র‌্যাবের হাতে হেরোইনসহ আটক ২

র‌্যাবের হাতে হেরোইনসহ আটক ২

মাদক বিরোধী অভিযানে হেরোইন উদ্ধারসহ এক নারী মাদক ব্যবসায়ীসহ ২জনকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট কাঁচা বাজার এলাকার মোঃ রবিউল ওরফে রবুর স্ত্রী মোছাঃ ছবি বেগম (৫৫) এবং একই এলাকার মৃত রাব্বুলের ছেলে মোঃ রনি (৪২)। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ১২ জুন দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কানসাট ইউপির কানসাট কাচাঁবাজার এলাকায় মাদক ব্যবসায়ী মোছাঃ ছবি বেগম এর ঘরের ভিতর অভিযান পরিচালনা করে ৫৩ গ্রাম হেরোইনসহ মোছাঃ ছবি বেগম ও মোঃ রনি কে গ্রেফতার করে। এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *