ধোবাউড়া সীমান্ত দিয়ে ৯ জনকে বিএসএফ’র পুশইন

ধোবাউড়া সীমান্ত দিয়ে ৯ জনকে বিএসএফ’র পুশইন

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কড়ইগড়া সীমান্ত দিয়ে দুই শিশুসহ নয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে (পুশইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার রাতে উপজেলার মুন্সিপাড়া বিওপির কড়ইগড়া সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। জানা যায়, এদের মধ্যে আটজনের বাড়ি বাগেরহাট এবং একজনের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়ায়। তারা সকলেই গত আট বছর ধরে ভারতের চেন্নাইয়ের বিভিন্ন স্থানে কাজ করতেন। বিজিবি জানায়, চেন্নাই পুলিশের ধাওয়া খেয়ে তারা দালালের মাধ্যমে বাংলাদেশে আসার চেষ্টা করছিলেন। বৃহস্পতিবার সকালে ভারতের মেঘালয়ের শিবগঞ্জ পুলিশ তাদের আটক করে। পরে রাতে ১১৩৯ মেইন পিলার ৮/এস ৯-এর কড়ইগড়া সীমান্ত দিয়ে পুশইন করা হয়। খবর পেয়ে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা তাদের আটক করে। সেখানে স্থানীয় একটি মাদ্রাসায় বিজিবি হেফাজতে তাদের রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন নেত্রকোনা ৩১ ব্যাটালিয়ন এর অধিনায়ক কামরুজ্জামান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *