গাইবান্ধায় ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

গাইবান্ধায় ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আব্দুল খালেক মিয়া (৩৫) নামের এক পান ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ জুন) সকালের দিকে উপজেলার নাকাইহাট সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল খালেক মিয়া উপজেলার হরিরামপুরের হরিপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে পানের ব্যবসা করছিলেন। স্থানীয়রা জানান, ওই সময় আব্দুল খালেক মিয়ার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা এসে লাশটি উদ্ধার করেছে। স্বজনরা জানায়, বৃহস্পতিবার রাতে খালেক তার দোকান থেকে বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করা হয়। শুক্রবার সকালেই নাকাইহাট বাজারের পাশে স্থানীয়রা তার গলাকাটা লাশ দেখতে পায়। তাকে কে বা কারা হত্যা করে ওই স্থানে লাশ রেখে গেছে। এই হত্যাকান্ডের বিচার দাবি করছে পরিবারটি। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *