পাবনায় ধ্বর্ষণের প্রধান অভিযুক্ত চাঁপাইনবাবগঞ্জে র্যাবের হাতে গ্রেফতার
পাবনা জেলার বেড়ায় একটি শিশুকে ধ্বর্ষণের একমাসের মাথায় প্রধান অভিযুক্ত মো: আলেপ কে চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহষ্পতিবার (১২ জুন) বিকেল ৫ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি ইউনিয়নের জগন্নাথপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি পাবনা জেলার বেড়া থানার বৃ-শালিকা গ্রামের মৃত জয়নাল এর ছেলে মো: আলেপ (৫০)। শুক্রবার সকালে এক প্রেসনোটে বিষয়টি নিশ্চিত করে র্যাব। র্যাব এক প্রেসনোটে জানায়, পাবনা জেলার বেড়া থানা এলাকায় বৃশালিখা প্রাথমিক সরকারি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ৮ বছর বয়সী একটি শিশু গত ১৭ মে স্কুলে থেকে বাড়ি ফেরার পর বাড়ির পাশে একা খেলা করছিলো। এসময় অভিযুক্ত আলেপ ৫০ টাকা দেয়ার লোভ দেখিয়ে পাশে তার বসত বাড়ির শয়ন কক্ষে নিয়ে যৌন নিপীড়ন করে। পরবর্তীতে শিশুটি তার পরিবারকে জানালে সেদিনই রাতে শিশুটির পরিবার বেড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি আত্নগোপনে থাকলে বৃহষ্পতিবার বিকেলে র্যাবের একটি আভিযানিক দল শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে বেড়া থানার উক্ত মামলার তদন্তকারী কর্মকতার নিকট হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply