লং মার্চ টু যমুনা সফল করার লক্ষ্যে গাইবান্ধায় মতবিনিময় সভা

লং মার্চ টু যমুনা সফল করার লক্ষ্যে গাইবান্ধায় মতবিনিময় সভা

প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়সমূহের স্বীকৃতি এবং এমপিও ভুক্তির দাবি বাস্তবায়নে ২২ জুন লংমার্চ টু যমুনা কর্মসূচী সফল করার লক্ষ্যে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা স্কাউট হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ গাইবান্ধা জেলা শাখার সহ সভাপতি ও কাপাসিয়া বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল সরকার। বোগদহ ইসলামিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসার সিনিয়র সহকারি শিক্সক গোলাম মোস্তফার সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অনুভব অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু বক্কর সিদ্দিক, নাদের হোসেন সরকার বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক রানা, বারোপাইকা বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার,রাখাল বুরুজ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক আশরাফুল ইসলামসহ অন্যরা। ২২ জুন লংমার্চ টু যমুনা কর্মসূচী সফল করতে এ মতবিনিময় সকল শিক্ষক কর্মচারীরা অংশ নেয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *