সাদুল্লাপুরে রাষ্ট্রকাঠামো মেরামতের বিএনপির ৩১ দফার প্রশিক্ষণ কর্মশালা

সাদুল্লাপুরে রাষ্ট্রকাঠামো মেরামতের বিএনপির ৩১ দফার প্রশিক্ষণ কর্মশালা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া বিএনপির ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা শুক্রবার সাদুল্লাপুরে অনুষ্ঠিত হয়েছে। সাদুল্লাপুর উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মশালায় অংশগ্রহণ করে উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীগন। উপজেলার দক্ষিণ কাজীবাড়ী গ্রামে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিকের বাড়ির উঠানে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহবায়ক ছামছুল হাসান ছামছুল। প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, জেলা বিএনপির উপদেষ্টা কৃষিবিদ সামিউল রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রহিম মন্ডল ও আনোয়ারুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি মাইদুল ইসলাম মিঠু, উপজেলা কৃষক দলের সভাপতি শফিয়াজ্জামান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. আব্দুস সালাম মিয়া। কর্মশালার প্রধান আলোচক অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক বলেন, বিগত ২০২০ সালে তারেক রহমান রাষ্ট্র সংস্কারের কথা জাতির সামনে উপস্থাপন করেছেন। অথচ এতোদিন পর অন্যান্য দল নতুন করে সংস্কারের কথা মাথায় নিয়েছে। তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফার এই ভাবনা আপনাদেরকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *