পোরশায় ছেলের মারপিটে মা-বাবাসহ দুই বোন আহত
নওগাঁর পোরশায় মসজিদের ইমাম ছেলের মারপিটে মা, বাবা ও দুই বোনসহ চারজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে উপজেলার শিশা সরদার পাড়া গ্রামে। আহতরা হলেন, একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে শামসুদ্দিন (৫৫) ও তার স্ত্রী রহিমা বেগম (৪৫), দুই মেয়ে মর্জিনা (৩৫) ও শামসুন্নাহার (২৮)। আহতদের মধ্যে শামসুদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অপর তিনজনকে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শামসুদ্দিনের ছেলে মসজিদের ইমাম হাফেজ সোহেল রানা (২৬), তার ভাই মঞ্জুরুল (৪০) ও মঞ্জুরুলের স্ত্রী নাসিরিন (৩০) এবং ভগ্নিপতি ছবির উদ্দিনের ছেলে মিলন (৪৫) আহতদের মারপিট করেছেন বলে জানা গেছে। এব্যাপারে চারজনকে আসামী করে শনিবার পোরশা থানায় একটি মামলা করেছেন আহত শামসুদ্দিনের জামাই শরিফুল ইসলাম। প্রেক্ষিতে থানা পুলিশ সোহেল রানা, মঞ্জুরুল ও মিলনকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করেছেন। অপর আসামী নাসরিন পলাতক রয়েছে। বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই গাউছুল আজম জানান, আসামী চারজনের মধ্যে তিনজনকে আটক করা হয়েছে এবং শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামী নাসরিনকে ধরার চেষ্ঠা চলছে।

Leave a Reply