গাবিন্দগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থী নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে তুষ বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তাওহিদ ইসলাম (২৬) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। সে উপজেলার গোপালপুর গ্রামের রাজা মিয়ার পুত্র এবং গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। মঙ্গলবার বেলা ১২টা দিকে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের কোচাশহর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, তাওহিদ রিক্সাভ্যান যোগে মহিমাগঞ্জ থেকে গোবিন্দগঞ্জের দিকে যাওয়ার সময় মহিমাগঞ্জমুখী একটি তুষ বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ ঘাতক তুষ বোঝাই ট্রাকটি আটক করা হয়েছে।

Leave a Reply