৫৩ বিজিবির অভিযানে ৬৮টি ভারতীয় মোবাইল জব্দ

৫৩ বিজিবির অভিযানে ৬৮টি ভারতীয় মোবাইল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্ত থেকে সাড়ে ২৬ লক্ষ টাকা মূল্যের ৬৮টি ভারতীয় মোবাইল জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি সদস্যরা। ৫৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু এক প্রেসনোটে জানান, ১৭ জুন দুপুরে বিজিবির চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ রঘুনাথপুর বিওপির নায়েব সুবেদার মোঃ খলিলুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১০/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের সীমান্তবর্তী খাকসাপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবি টহলদল ভারত থেকে চোরাচালানকৃত ৬৮টি মোবাইল ফোন জব্দ করে। জব্দকৃত মোবাইলের আনুমানিক সিজারমূল্য প্রায় ২৬ লক্ষ ৫০ হাজার টাকা। জব্দকৃত মোবাইল ফোনগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্ত দিয়ে যেকোনো চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও বিজিবির এধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান এ ব্যাপারে ৫৩ বিজিবি অধিনায়ক।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *