র্যাবের অভিযানে ৩১৫ গ্রাম হেরোইনসহ একজন আটক
মাদক পাচারের গোপন সংবাদে অভিযান চালিয়ে রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভার লালবাগ এলাকা থেকে ৩১৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ আদিল ইসলাম (৪০) কে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আদিল ওই এলাকার মোঃ সইবুর রহমানের ছেলে। র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, র্যাব-৫ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১৯ জুন) রাত ২টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভার লালবাগ গ্রামের মাদক ব্যবসায়ী মোঃ আদিল ইসলাম কে গ্রেফতার করে। র্যাব আরও জানায়, ১৯ জুন রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভার লালবাগ গ্রামে আদিলের বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন মজুদ আছে। প্রেক্ষিতে র্যাবের আভিযানিক দল একই তারিখ রাত ২টার দিকে আদিলের বাড়ী ঘেরাও কালে র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামী বাড়ির ভিতর হতে বের হয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। রাত আড়াইটার দিকে আসামীর দেখানো মতে তার বসতবাড়ির শয়ন কক্ষের স্টোর রুমের ভিতরে একটি ষ্টীলের চালের ড্রামের ভিতর হতে ৩১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply