ময়মনসিংহে যৌথবাহিনীর হাতে মানব কঙ্কালসহ একজন আটক

ময়মনসিংহে যৌথবাহিনীর হাতে মানব কঙ্কালসহ একজন আটক

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে মানুষের কঙ্কালসহ একজনকে আটক করেছে যৌথবাহিনী। উপজেলার সিডস্টোর বাজার এলাকা থেকে শেরপুর জেলার নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের মোঃ ইউসুফ আলীর ছেলে মোঃ মাসুদ রানা (২২) কে আটক করে তিনজন মানুষের কঙ্কাল জব্দ করা হয়েছে। সেনাবাহিনীর ক্যাম্প সুত্রে জানা যায়, ২০জুন (শুক্রবার) ভোর সকাল ছয়টার দিকে তিনটি স্কুল ব্যাগ ভর্তি মানব কঙ্কাল গুলো বিক্রির জন্য মাসুদসহ দুইজন ঢাকা যাচ্ছিলেন। উপজেলার মেহরাবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এলাকায় বাসে উঠার সময় যৌথবাহিনীর চেকপোস্ট তল্লাশি টিমের কাছে সন্দেহজনক হওয়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদ ও ব্যাগ গুলো তল্লাশি করতে চাইলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় মেহরাবাড়ী বাজার থেকে মাসুদকে আটক করা হয় এবং অন্যজন পালিয়ে যায়। পরে ব্যাগে তল্লাশি করে তিনজন মানুষের মাথার খুলি সহ কঙ্কাল গুলো জব্দ করে করে ভালুকা মডেল থানায় হস্তান্তর করে। ভালুকা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার জানান, থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী (ভালুকা ক্যাম্প) চেকপোস্ট বসিয়ে মেহরাবাড়ী এলাকায় তল্লাশির সময় মানুষের কঙ্কাল সহ মাসুদকে আটক করে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, কঙ্কাল গুলো বিক্রির জন্য মাসুদ ঢাকা নিয়ে যাচ্ছিলো। সন্দেহজনক হওয়ায় যৌথবাহিনীর চেকপোস্টে তল্লাশি করার সময় দৌড়ে পালাতে চায়, পরে স্থানীয়দের সহযোগিতায় সিডস্টোর বাজার থেকে তাদেরকে আটক করা হয়েছে এবং আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। উল্লেখ্য, উপজেলার হবিরবাড়ী সহ বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু মানুষের কঙ্কাল চুরি হয়েছে, প্রায় এক মাস আগে হবিরবাড়ী ইউনিয়নের লবনকোঠা এলাকার একটি গোরস্থান থেকে একরাতেই পাঁচটি কঙ্কাল চুরি হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *