মৌসুমি বায়ুর প্রভাবে মাসজুড়ে বৃষ্টির সম্ভাবনা

মৌসুমি বায়ুর প্রভাবে মাসজুড়ে বৃষ্টির সম্ভাবনা

মৌসুমী বায়ুর প্রভাবে দেশের সব বিভাগেই কম-বেশি বৃষ্টি হচ্ছে, যা জুন মাসজুড়ে অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া দপ্তর সুত্র জানায়, যেহেতু এটা বর্ষা মৌসুম, বৃষ্টিপাত থাকবে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় মোটামুটি এই মাসটাতেই বৃষ্টি থাকবে। মাঝে হয়ত কমতে পারে। কিন্তু বৃষ্টি থাকবে। সামনে আরও বাড়বে বৃষ্টিপাত। এদিকে, ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় মঙ্গলবার থেকে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সাধারণত ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে তাকে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি ধরনের ভারি, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে হাতে বলা হয়ে থাকে অতি ভারি বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার সকালের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, উত্তর পূর্ব ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *