নাটোরে সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা

নাটোরে সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা

জেলায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা হয়েছে। সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালা উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ‘আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি‘ শীর্ষক প্রকল্পের আওতায় এই কর্মশালা আয়োজন করা হয়। জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে এ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম সচিব এস এম শাফায়েত হোসেন। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম সচিব ও ‘আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে সচেতনতা সৃষ্টি’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক জি এম আতিকুর রহমান জামালী কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন। মূল প্রবন্ধে বলা হয়, সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। বাংলাদেশের সংবিধান ১১টি স্তম্ভ বা পিলারের উপর প্রণীত। সহায়ক হিসেবে এ পর্যন্ত দেশে একহাজার ২১০টি আইন এবং তিনহাজারের অধিক অধস্তন আইন (রুলস এন্ড রেগুলেশনস) প্রণয়ন করা হয়েছে। এসব আইন প্রণয়ন করার উদ্দেশ্যই জনকল্যাণ নিশ্চিত করতে। প্রণীত সকল আইন সম্পর্কে জানতে জনগনের দায়িত্ব এবং অধিকার আছে। এই দায়িত্ব ও অধিকার নিশ্চিত করা গেলে জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হবে, দেশে সুশাসন প্রতিষ্ঠা সহজ হবে। কর্মশালায় আরও রাখেন জেলার পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের উপ-সচিব দীপংকর বিশ্বাস ও মৌসুমী দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরিফ হোসেন, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) ইসমত আরা তুশী, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জজকোর্টের পিপি এডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবনসহ অন্যরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *