চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজন
আগামীকাল মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস আগামীকাল (বৃহস্পতিবার)। দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ। এই উপলক্ষে বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মুক্তমঞ্চে আলোচনা সভায় মিলিত হবে। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম-সেবা, চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বিজিবিএম, চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল ফাহাদ মাহমুদ রিংকু, সিভিল সার্জন ডাঃ এ কে এম শাহাব উদ্দীন, নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আউয়াল, নবাবগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আনিসুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় রাসায়নিক পরীক্ষাগারের রাসায়নিক পরীক্ষক মোঃ শফিকুল ইসলাম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান। আলোচনা শেষে অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভিরার আয়োজন করা হয়েছে। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত থাকবেন। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস যথাযথভাবে পালনের জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান।

Leave a Reply