পত্নীতলায় বনিক কমিটির আগামী নির্বাচন ॥ সভাপতি পদে রক্তের ফেরিওয়ালা মিজান

পত্নীতলায় বনিক কমিটির আগামী নির্বাচন ॥ সভাপতি পদে রক্তের ফেরিওয়ালা মিজান

পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড বনিক কমিটির আসন্ন নির্বাচনের সভাপতি পদপ্রার্থী রক্তের ফেরিওয়ালা এ জেড মিজান। এই আলোচনা এখন সবখানেই শোনা যাচ্ছে। জনসমর্থনে এবং জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তিনি। এই বনিক কমিটিতে তিনি সর্বোচ্চ ভোট পেয়ে টানা ৪ বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি রক্তদান মানবতা কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি যে কোনো মুহূর্তে মুমূর্ষ রোগীদের রক্ত সংগ্রহ করে দেন। সে কারণেই জনগনের কাছে সে রক্তের ফেরিওয়ালা উপাধি পেয়েছেন। মানবিক এই মানুষটি সামাজিক বিভিন্ন কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রাখেন সর্বক্ষণ। তিনি এ পর্যন্ত প্রায় ৫ হাজার জন অসহায়, দরিদ্র ও মুমুর্ষ রোগীকে বিনামূলে রক্ত দেয়ার ব্যবস্থা করে দিয়েছেন। রক্তের জন্য কোন মানুষ তার স্মরণাপন্ন হলে তিনি যে কোনভাবেই হোক রক্তের ব্যবস্থা করে দিয়েই ছাড়েন। এটি তার এক বিশাল মহৎ গুন বলে মনে করছেন এলাকাবাসী। এছাড়াও তিনি নজিপুরে পৌর বিএনপির একজন বলিষ্ঠ ও সক্রিয় নেতা। ইতিমধ্যে তিনি ঘোষণা দেন, বনিক কমিটির আগামী নির্বাচনে সাধারণ সম্পাদক নয়, তিনি সভাপতি পদে লড়বেন। এরপর থেকে ব্যবসায়ীদের মাঝে শুরু হয় আলোচনা ও সমালোচনার গুঞ্জন। কমিটির একাধিক ব্যবসায়ি বলেন, এ জেড মিজানকে তারা বিগত ৪ বছর সাধারণ সম্পাদক হিসেবে দেখেছেন। তিনি ব্যবসায়ীদের বিপদে সবার আগে পাশে দাঁড়ান। তাই তিনি সভাপতি নির্বাচিত হলে আরো ভালো হবে এবং বণিক কমিটির অসম্পূর্ণ যে কোন কাজ অতিদ্রুত সম্পন্ন হবে। এ বিষয়ে বণিক সমিতি সাধারণ সম্পাদক এ জেড মিজান বলেন, আমি শতভাগ আশাবাদী, ইতিপূর্বে ব্যবসায়ীরা যেভাবে আমাকে সমর্থন দিয়েছিলেন, এবারও তারা আমাকে পূর্ণ সমর্থন দিয়ে যথাযথ সম্মান দিবেন। আমি সকলের কাছে আন্তরিক দোয়া কামনা করছি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *