র্যাবের অভিযানে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেফতার
র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের অক্টয় মোড় থেকে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক এক আসামী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত আসামী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার আলিনগর গ্রামের মোঃ হেলাল উদ্দিনের ছেলে ও মেসার্স মৌ ট্রেডার্স এর স্বত্বাধীকারী মোঃ মনসুর রকীব (৪৬)। র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল ০১ জুলাই দুপুর আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে অকটয় মোড় এলাকা থেকে ০১ বছরের কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মনসুর রকীব কে গ্রেফতার করে। ঘটনা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাগঞ্জের বিজ্ঞ আদালতে চেক জালিয়াতির মামলা হয়। মামলা হওয়ার পর আসামী নিজেকে আত্মগোপন করে পলাতক থাকে। পরবর্তীতে বিজ্ঞ যুগ্ন দায়রা জজ ২য় আদালত চাঁপাইনবাবগঞ্জ আসামীকে ০১ বছরের কারাদন্ড ও চেকে বর্ণিত অর্থদন্ড প্রদান করে আসামীকে গ্রেফতারের লক্ষে সাজা পরোয়ানা জারী করেন। উক্ত আসামীকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। প্রেক্ষিতে র্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল উক্ত আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply