গাইবান্ধায় নারী ও কবরস্থান থেকে বুলু মিয়া নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক স্থান থেকে শাহানারা বেগম (৪৫) নামের এক নারী ও কবরস্থানে মেয়ের কবরের পাশ থেকে শরীরে মাটি মাখানো অবস্থায় বুলু মিয়া (৩৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শাহানারা উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের বকুল মিয়ার স্ত্রী এবং কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ পলুপাড়া গ্রামের লুৎফর রহমানের কন্যা। আর ভুলু মিয়া শিবপুর ইউনিয়নের সরদারহাট টংপাড়া গ্রামের মোকলেছ মন্ডলের পুত্র। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ সোমবার দুপুরে মরদেহ দুটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। শাহানারার পিতার পরিবারের লোকজন জানান, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। গত রবিবার উভয় পরিবারের সাথে আলাপ আলোচনা করে মিমাংসা করে শাহানারাকে স্বামীর বাড়ীতে রেখে আসে। সোমবার সকালে তার মারা যাওয়ার খবর পেয়ে তার স্বামী বাড়ীতে ছুটে যায়। এসময় তারা শাহানারার গলায় কালো দাগ দেখতে পায়। তাদের ধারণা নির্যাতন করে হত্যার পর ফাঁস লাগিয়ে আত্নহত্যা বলে চালানোর চেষ্টা করছে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, দু’জনার মৃত্যুই রহস্যজনক হওয়ায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের পর তাদের হত্যার কারণ জানা যাবে। এ ব্যাপারে পৃথক পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।

Leave a Reply