চাঁপাইনবাবগঞ্জে র্যাবের পৃথক অভিযানে ৪ জন আটক
চাঁপাইনবাবগঞ্জে র্যাবের পৃথক অভিযানে ৪ জন আটক হয়েছে। উদ্ধার করা হয়েছে গাঁজা ও ফেন্সিডিল। অভিযানে একটি হত্যা মামলার এজাহারনামীয় পলাতক ২ জন আসামীকেও আটক করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হচ্ছে, হত্যা মামলার আসামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অরুনবাড়ী (বেহুলা)’র মোঃ মতিউর রহমানের ছেলে মোঃ আঃ জলিল (২৮) এবং মোঃ মতিউর রহমানের স্ত্রী মোসাঃ রফিনা বেগম (৪৫)। ৩.৪৫০ কেজি গাঁজাসহ আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগরের মোঃ আফসার আলীর ছেলে মোঃ আনারুল হক (৪৫)। ১৮০ বোতল ফেন্সিডিলসহ আটক ভোলাহাট উপজেলার চামুসা গ্রামের মোঃ এরফান আলীর ছেলে মোঃ এমদাদুল বধু (৪৫)। র্যাবের পৃথক প্রেসনোটে জানানো হয়,

র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক ১২নং আসামী মোসাঃ রফিনা বেগম ও মোঃ আঃ জলিল ’কে ৭ জুলাই চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার অরুনবাড়ী (বেহুলা) বাজার এলাকা হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। এছাড়া, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চর অনুপনগর ইউনিয়নে চর অনুপনগর মুসলিম পাড়া এলাকা হতে ৭ জুলাই দুপুর ৩ কেজি ৪৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ আনারুল হক কে গ্রেফতার করেছে চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর আভিযানিক দল। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে। অনদিকে,

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা এলাকায় জুলাই দুপুরে ব্যাটারি চালিত ভ্যানের যাত্রী বসার সিটের নীচে বিশেষ কায়দায় নির্মিত পাটাতনের ভিতর হতে ১৮০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ এমদাদুল বধু কে গ্রেফতার করেছে চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর আভিযানিক দল। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে।

Leave a Reply