চাঁপাইনবাবগঞ্জে একটি হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে একটি হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে মাইনুল ইসলাম নামে এক ব্যাক্তিকে ধারাল অস্ত্র দিয়ে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয়মাস কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার (৭জুলাই) দুপুরে দায়রা জজ মিজানুর রহমান দন্ডিতদের উপস্থিতিতে রায় প্রদান করেন। দন্ডিতরা হল, শিবগঞ্জের কয়লাবাড়ি গ্রামের মৃত সহিমুদ্দিন মন্ডলের ছেলে মো: মোস্তফা (৫৫) এবং তাঁর দুই ছেলে নয়ন আলী (৩০) ও মিলন আলী (২১)। নিহত মাইনুল ইসলাম একই গ্রামের বাসিন্দা। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওয়াদুদ জানান, ২০২১ সালের ২ জুন বাড়ির সামনে হামলায় আহত হন মাইনুল। তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে একই সালের ৬ জুন তিনি মারা যান। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করেন তাঁর ছেলে মাইনুর রহমান। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক বরুন সরকার অভিযোগপত্র জমা দেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *