পত্নীতলায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামি হান্নান গ্রেফতার

পত্নীতলায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামি হান্নান গ্রেফতার

নওগাঁর পত্নীতলায় চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী হান্নানকে গ্রেফতার করেছে র‌্যাব। আটককৃত আসামী হান্নান আলী (৩২), পত্নীতলা উপজেলার গোপীনগর হঠাৎপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। র‌্যাব-৫ এর এক প্রেসনোটে জানানো হয়, সোমবার (৭ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার সাপাহার উপজেলার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা। উল্লেখ্য, গত ২৭ মার্চ বিকেল আনুমানিক ৩টায় নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন কৃষ্ণপুর ইউনিয়নের গোপীনগর (পানবোরাম) এলাকায় জনৈক মোঃ জহুরুল ইসলাম এর দখলীয় সম্পত্তিতে আম গাছ রোপন করাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় বাদী পক্ষের ৮/১০ জন মানুষ গুরুতর আহত হন। এ ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জহুরুল ইসলাম গত ৮ জুন/২৫ তারিখ মৃত্যুবরণ করেন। এবিষয়ে জহুরুল ইসলাম এর ছেলের স্ত্রী মোছাঃ ফেন্সি খাতুন বাদী হয়ে পত্নীতলা থানায় এজাহার দায়ের করলে পত্নীতলা থানা পুলিশ থানায় মামলা রুজু করেন। এর পর থেকে পুলিশ ও র‌্যাব আসামিদের ধরতে তৎপরতা চালায়। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীকে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে। পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে। এই মামলার তদন্ত চলমান রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *