চীন সফরে আমিরের নেতৃত্বে জামায়াতের ৮ সদস্যের প্রতিনিধি দল

চীন সফরে আমিরের নেতৃত্বে জামায়াতের ৮ সদস্যের প্রতিনিধি দল

চীন সরকার এবং চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল দেশটিতে সফরে গেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকাস্থ চীনা দূতাবাসের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা প্রতিনিধি দলটিকে বিদায় জানান। এই প্রতিনিধি দল ১১ থেকে ১৫ জুলাই পর্যন্ত চীন সফর করবে। সফর প্রসঙ্গে ডা. শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে কীভাবে নতুন মাত্রায় নেওয়া যায়, সে বিষয়ে আলোচনা করবেন তারা। তিনি আরও বলেন, “চীনের আশ্চর্যজনক অভ্যুত্থান বিশ্বের জন্য শিক্ষণীয় বিষয়। আমরা আশা করি চীনের কাছ থেকে এ সফরের মধ্য দিয়ে ভালো কিছু শিখব, জানব এবং তারাও আমাদের জানার সুযোগ পাবে। বিমানবন্দরে প্রতিনিধি দলটিকে বিদায় জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ সাহাবুদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন ও সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ আরও অনেকে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *