পলাশবাড়ীতে কানাডিয়ান প্রবাসী সাইদুর রহমানসহ ৫ ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর এলাকার ভূমিদস্যু, সন্ত্রাসী ও চাঁদাবাজিদের হাত থেকে নিজের জীবন ও সম্পদের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন কনের কানাডিয়ান প্রবাসী সাইদুর রহমানসহ ৫ ভুক্তভোগী। শুক্রবার বিকেলে স্থানীয় কাজীর বাজার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কানাডিয়ান প্রবাসী সাইদুর রহমান। এসময় জে.আই.এম আলী রেজা টিটু, শাখোয়াত হোসেন খোকা ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জাহিদ হোসেনসহ আরো ৪ ভুক্তভোগী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে কানাডিয়ান প্রবাসী সাইদুর অভিযোগ করে বলেন, এলাকার প্রভাশালী, আব্দুল হাই, আব্দুর রউফ, হবিবার রহমান ও নসিবর গংদের ভূমিদস্যু, সন্ত্রাসী ও চাঁদাবাজির শিকার হচ্ছেন তারা। প্রাণনাশের হুমকি থাকায় তিনি নিজের জীবন ও সম্পদের নিরাপত্তার দাবি জানান। তাদের দ্বারা এলাকার অনেক মানুষই লাঞ্চিত ও নানা ভাবে হয়রানির শিকার হয়েছে বলেও অভিযোগ করেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের উর্ধ্বতন কর্মকর্তার সহযোগিতা কামনা করেছেন। সেই সাথে অভিযুক্ত ব্যক্তিদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভূক্তভোগীরা।

Leave a Reply