এশিয়া কাপ হকিতে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ নাটোরের কনা

এশিয়া কাপ হকিতে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ নাটোরের কনা

নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের সন্যালপাড়া গ্রামের কৃতি কন্যা কনা আক্তার এশিয়া কাপ হকি টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৮) ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হয়ে সারাদেশে আনন্দ ও গর্বের সৃষ্টি করেছে। চিনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে তার অসাধারণ নৈপুণ্যের জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে।মাত্র ১৭ বছর বয়সী কনা আক্তার বিকেএসপির দশম শ্রেণির ছাত্রী। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহী কনা দেশের গণ্ডি পেরিয়ে এবার বিশ্বের দরবারে বাংলাদেশের নাম আরও একবার উজ্জ্বল করেছে। তার এমন অর্জনে উপজেলার সন্যালপাড়া গ্রামে আনন্দের জোয়ার বইছে।

প্রতিবেশী ও এলাকাবাসী বিভিন্নভাবে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তার জন্য দোয়া করছেন।কনার বাবা আবু বক্কর ও মা চামেলি খাতুন বলেন, “আমাদের তিনটি কন্যা সন্তান। কনা সবার ছোট, কিন্তু তার জন্য আমরা আজ গর্বিত। আমাদের মেয়ে দেশের হয়ে খেলছে, এটি আমাদের জন্য বড় পাওয়া।”বৃহস্পতিবার (১৭ জুলাই) নিজ বাড়িতে ফিরেই কনা দেখা করতে যান তার গুরু উপজেলার পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলামের সাথে। প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় তার কাছ থেকেই হকিতে হাতেখড়ি হয় কনার।

এসময় কনা আক্তারের উপজেলা চত্বরে আসার খবরে ছুটে আসেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন। তিনি কনাকে শুভেচ্ছা জানানিয়ে বলেন, কনা আক্তারের এই সাফল্য এলাকার অন্যান্য মেয়েদের খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং নারীদের এগিয়ে যাওয়ার পথে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। স্থানীয় ক্রীড়া মোদীরা মনে করছেন, যদি তার প্রতি সরকার ও স্থানীয় প্রশাসনের যথাযথ সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকে, তবে দেশের জন্য আগামীতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় অর্জন এনে দিতে পারবে কনা আক্তার বলে সবার প্রত্যাশা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *