সোনামসজিদ সীমান্তে বিজিবি-ডিএনসি’র অভিযানে মাদক ও নগদ টাকাসহ আটক-৩

সোনামসজিদ সীমান্তে বিজিবি-ডিএনসি’র অভিযানে মাদক ও নগদ টাকাসহ আটক-৩

চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনামসজিদ সীমান্তে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে মাদকদ্রব্য ও নগদ টাকাসহ ৩ জন আটক হয়েছে। আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ পিরোজপুর গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ আমীর হোসেন ও মোঃ বাহাদুর হোসেন (২৫), একই এলাকার মোঃ জমির হোসেনের স্ত্রী মোসাঃ জেসমিন (২৫)। ৫৯ বিজিবির এক প্রেসনোটে জানানো হয়, সোমবার (২১ জুলাই) সকাল ৮টার দিকে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামস্থ মোঃ আমীর হোসেন এর বাড়ীতে বিজিবি এবং চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে যৌথ অভিযান চালাানো হয়। অভিযানে ৩ জনকে আটকসহ ৮৯ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৫৬৫ পিস ইয়াবা এবং নগদ ১১ লক্ষ ২৮ হাজার টাকা জব্দ করা হয়। আসামীসহ জব্দকৃত মাদকদ্রব্য এবং নগদ টাকার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ প্রয়োজনে আরো অধিক পরিমাণে যৌথ অভিযান পরিচালনা করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *