ধামইরহাটে সীমান্তে ভারতে কাঠ পাচারকালে বিজিবির হাতে কাঠসহ আটক-৫
নওগাঁর ধামইরহাটে উপজেলার শিমুলতলী এলাকায় পত্নীতলা ১৪ ব্যাটালিয়নের বস্তাবর বিওপির একটি বিশেষ টহল দল জুলাই শুক্রবার ভোররাতে সীমান্ত পিলার ২৬০ এমপি হতে বাংলাদেশের অভ্যন্তরে শিমুলতলী ব্রিজের নিকট অভিযান পরিচালনা করে ৬৩ সিএফটি আকাশমনি কাঠ ও ০১টি সোনালিকা ট্রাকসহ ৫ জন চোরাকারবারী আটক করেছে। আটককৃতরা হলেন, (১) শ্রী অমল চন্দ্র বর্মণ পিতা-শ্রী ধিরেন্দ্র চন্দ্র বর্মণ, (২) শ্রী লিটন বর্মণ(২৮), পিতা-শ্রী রঘুনাথ বর্মণ, (৩) শ্রী নরেশ বর্মণ(৩২), পিতা-শ্রী নৃপেন চন্দ্র বর্মণ, গ্রাম-চকহরিপুর, (৪) মোঃ রফিকুল ইসলাম (৫৫), পিতা-মৃত-নূরউদ্দিন, গ্রাম-সেলিমপুর, (৫) মোঃ হামিদুল ইসলাম (২৫), পিতা-মোঃ রেজাউল করিম, গ্রাম-উদয়শ্রী। আটককৃত আসামীদেরকে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক পুলিশের নিকট হস্তান্তর করা হয় এবং উদ্ধারকৃত কাঠ বন বিট অফিসে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, বলে নিশ্চিত করেন পত্নীতলা ১৪ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।
Leave a Reply