চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে মাদকসহ আটক-২
গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে ফেন্সিডিল ও গাঁজাসহ ২ জনকে আটক করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার বাররশিয়া গ্রামের মোঃ তরিকুল ইসলামের ছেলে মোঃ সোহেল রানা (২৬) এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর বানঝাপাডার মোঃ রাকিব আলী (৪৩)। র্যাবের পৃথক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এর একটি অপারেশন দল ২৭ জুলাই বিকেল ৬টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৯৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ সোহেল রানা কে গ্রেফতার করে। অন্যদিকে,

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন লক্ষীপুর কামারপাড়া কমিউনিটি ক্লিনিকের সামনে পাঁকা রাস্তার উপর হতে ৩৮০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ রাকিব আলী কে গ্রেফতার করা হয়। ২৭ জুলাই সন্ধ্যা রাত সোয়া ৭টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩৮০ গ্রাম গাঁজাসহ মোঃ রাকিব কে আটক করে র্যাব সদস্যরা। পৃথক ঘটনায় পৃথকভাবে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মাডেল থানা ও শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

Leave a Reply