পত্নীতলায় ১৪ বিজিবির অভিযানে ভারতীয় ফেনসিডিল উদ্ধার
নওগাঁ সীমান্তে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। রবিবার (২৭ জুলাই) রাত ৪টার দিকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর শীতলমাঠ বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আব্দুল খালেকের নেতৃত্বে বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। বিজিবি সুত্র জানায়, সীমান্ত পিলার ২৫৪/৩-এস থেকে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেপুকুরিয়া গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করে ১৭৪ বোতল ভারতীয় ফেনসিডিল মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা রাতের অন্ধকারে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply