চালককে মারধর ॥ বন্ধ চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল-যাত্রীদের দূর্ভোগ

চালককে মারধর ॥ বন্ধ চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল-যাত্রীদের দূর্ভোগ

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এই দুই জেলার বাসচালকদের মধ্যে মারামারির জের ধরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বন্ধ রয়েছে বাস চলাচল। সোমবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের কোন বাস রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়নি। হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। বাস চালক ও শ্রমিক নেতারা জানান, গত শনিবার রাজশাহীর গোদাগাড়ীতে দুই জেলার বাস চালক ও শ্রমিকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের এক বাস চালককে মারধর করেন রাজশাহীর চালকেরা। পরে রাজশাহীর আরেক চালককে মারধর করেন চাঁপাইনবাবগঞ্জের চালক ও শ্রমিকেরা। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। বাস বন্ধের কারণে ভোগান্তির শিকার হন যাত্রীরা। তারা অটোরিকশা,

সিএনজিতে ঝুঁকি নিয়ে রাজশাহীসহ অন্যান্য গন্তব্যে যান। কয়েকজন যাত্রী জানান, বাস চলাচল বন্ধ থাকায় আমরা খুবই কষ্টে আছি। বিশেষ করে রোগী, শিক্ষার্থী, বয়স্ক লোকজনসবাই বিপদে পড়ছে। বিকল্প যানবাহনে যেতে হচ্ছে, আবার সেগুলোর ভাড়াও অনেক বেশি। সাধারণ মানুষ এই ভাড়া বহন করতে পারছে না। আমরা চাই দ্রুত বাস চলাচল স্বাভাবিক হোক। তবে, দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মোঃ আব্দুল কাদের কামাল জানান, গত শনিবার রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জের এক চালকের সঙ্গে রাজশাহীর এক চালকের মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনার জের ধরে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জমুখী সব বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর চাঁপাইনবাবগঞ্জ থেকেও কোনো বাস রাজশাহীতে যাচ্ছে না। ফলে দু’পাশ থেকেই বাস চলাচল বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বিপদে পড়েছেন সাধারণ যাত্রীরা। রোগী, শিক্ষার্থী, নারী ও বয়স্ক মানুষদের চরম ভোগান্তি হচ্ছে। এটা আমাদের অভ্যন্তরীণ কোনো বিরোধ নয়, এটা দুই জেলার চালকদের মধ্যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। আমরা চাই আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান এবং বাস চলাচল স্বাভাবিক হোক।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *