চাঁপাইনবাবগঞ্জে প্রতারণা মামলায় আ’লীগ নেতা হাম্মাদ গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে প্রতারণা মামলায় আ’লীগ নেতা হাম্মাদ গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামীলীগ নেতার লাঠিয়াল বাহিনীর প্রধান হাম্মাদ আলীকে একটি চেক প্রতারণা মামলায় গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত হাম্মাদ আলী, চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার বড়ইন্দারা মহল্লার মৃত রাজ্জাক আলীর ছেলে ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমীনের লাঠিয়াল বাহিনীর প্রধান হিসেবে খ্যাত। সোমবার দিবাগত রাত ১০টার দিকে একটি প্রতারণার মামলায় তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। প্রতারণার মামলাটি দায়ের করেন জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম। সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপি নেতা মোঃ রফিকুল ইসলামের দায়ের করা একটি প্রতারণার মামলায় হাম্মাদ আলীকে গ্রেফতার করা হয়েছে। এব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম বলেন, আওয়ামীলীগ সরকারের সময় ৫৮লাখ টাকা মূল্যের জমিজমা কেনাকে কেন্দ্র করে তাকে বায়না হিসেবে চেক দেয়া হয়। পরে তাকে নগদ টাকা পরিশোধ করা হলেও তিনি আজ কাল করে কালক্ষেপন করে আজও চেকগুলো ফেরত দেননি। একপর্যায়ে তিনি আমাকে আওয়ামীলীগের নাম ব্যবহার করে ভয়ভীতিও দেখান। তিনি আরও বলেন, গত ৫ আগষ্ট স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের পতনের পর পট পরিবর্তন হলে তাকে বিভিন্নভাবে চেকগুলো ফেরত দিতে বলা হলেও তিনি চেক না দিয়ে টালবাহান করতে থাকেন। পরিপ্রেক্ষিতে তিনি থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন। উল্লেখ্য, গত ৮ মে রাতে হাম্মাদ আলীকে একটি লুটপাটের মামলায় গ্রেফতার করেছিল পুলিশ। পরে তিনি আদালত থেকে জামিন পান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *