র‌্যাবের হাতে হত্যা মামলার আসামী গ্রেফতার

র‌্যাবের হাতে হত্যা মামলার আসামী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের চাঞ্চল্যকর মাকে মারধোরের ঘটনায় মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যা মামলার ২নং পলাতক আসামিকে ঢাকা জেলার সাভার থেকে গ্রেফতার করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। র‌্যাব-৫ রাজশাহী এবং র‌্যাব-৪ মিরপুর এর যৌথ অভিযানে পলাতক আসামি গ্রেফতার হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ মাসুদ (৩০), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরহাট বগিপাড়ার মৃত আনসার আলীর ছেলে। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল এবং র‌্যাব-৪ সিপিসি-২, সাভার, মিরপুর এর যৌথ অভিযানে ৩০ জুলাই রাত সোয়া ১২টার দিকে ঢাকা জেলার সাভার থানার আকরান (বউ বাজার) এলাকা হতে হত্যা মামলার এজাহার নামীয় পলাতক ২নং আসামী মোঃ মাসুদ কে গ্রেফতার করে। ঘটনা সূত্রে জানা যায়, বাদী মোসাঃ শিরিন ইয়াসমিন (২০) এর ভাই ভিকটিম মাহাবুর ইসলাম বাবু (২৮) একজন মাদকসেবী। সে মাদক সেবনের টাকা সংগ্রহের জন্য বিভিন্ন সময় পরিবারের সদস্যদের জ্বালাতন করত। গত ৯ জুলাই/২৫ তারিখ ভোর অনুমান সাড়ে ৫টার দিকে ভিকটিম মাহাবুর ইসলাম বাবু মাদক সেবনের জন্য তার মায়ের নিকট টাকা চায়। তার মা টাকা দিতে অস্বীকার করলে ভিকটিম তার মা’কে মারপিট করার জন্য উদ্যত হয়। তখন ভিকটিমের বাবা আগাইয়া আসলে ভিকটিম তার বাবাকে গলাটিপে শ্বাসরোধ করার চেষ্টা করে এবং একটু দূরে গিয়ে তার মা’কে লক্ষ্য করে ইট ছুঁড়ে মারে। উক্ত ইটের আঘাতে তার মা গুরুতর রক্তাক্ত জখম হয়। বিষয়টি বাদী তার প্রতিবেশী চাচা মোঃ আব্দুর রহমান (৪৮), মোঃ মাসুদ (৩০) এবং মোঃ রিপন (২৫) সহ স্থানীয় লোকজনদের জানালে বিকেলে এলোপাথারী মারপিট করে শাসন করতে থাকে। এক পর্যায়ে লাঠির আঘাতে মাহাবুর ইসলাম বাবু ঘটনাস্থলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা যায়। এ ঘটনায় নিহতের ছোট বোন মোসাঃ শিরিন ইয়াসমিন বাদী হয়ে ১০ জুলাই চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *