নাটোর সুগার মিলে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট

নাটোর সুগার মিলে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট

নাটোরের লেঙ্গুরিয়া এলাকায় অবস্থিত নাটোর সুগার মিলে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ২টা থেকে ভোর পর্যন্ত এই ডাকাতি চলে। ডাকাতির খবর ছড়িয়ে পড়ার পর সেখানে উৎসুক জনতার ভিড় জমে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং তারা তদন্ত শুরু করেছে। ডাকাতেরা মিল থেকে বেশ কিছু মালামাল লুট করেছে। সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোখলেছুর রহমান জানান, গভীর রাতে একদল ডাকাত মিলটিতে ট্রাক নিয়ে প্রবেশ করে পাহারাদারদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাদের বেঁধে রেখে মিল হাউজ, ওয়ার্ক সপ, মেকানিক্যাল, ইলেকট্রিক ও ল্যাবরোটরি অফিসের মুল্যবান যন্ত্রপাতি লুট করে নিয়ে চলে যায়। কী পরিমাণ বা কত টাকার মালামাল লুট হয়েছে, তা অবশ্য জানাতে পারেননি তিনি। যাচাইবাছাই করে পরে বিস্তারিত জানানো হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *