আদিনা সরকারি কলেজে গণ অভ্যুত্থান দিবসে বিভিন্ন কর্মসূচি পালন
৫ আগস্ট ২০২৫ ‘গণ অভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের আদিনা ফজলুল হক সরকারি কলেজে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, পুষ্পার্ঘ্য অর্পন, আলোচনা ও ডকুমেন্টারি প্রদর্শন। অধ্যক্ষ ও উপাধ্যক্ষের নেতৃত্বে শোভাযাত্রা কলেজের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।

শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইমানুল হক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ আসগার হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ড. মোঃ লুৎফর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা শেষে জুলাই গণ আন্দোলনের উপর বেশ কয়েকটি ডকুমেন্টারি দেখানো হয়।

Leave a Reply