হজ্জ্ব প্রতারক ঢাকার কামালকে গ্রেফতার করেছে র‌্যাব

হজ্জ্ব প্রতারক ঢাকার কামালকে গ্রেফতার করেছে র‌্যাব

হজ্বে পাঠানার কথা বলে টাকা আত্মসাৎকারী মোঃ কামাল হাসন (৪০) নামে এক প্রতারককে গ্রফতার করেছে র‌্যাব-৫, রাজশাহী নাটোর সিপিসি-২। গ্রফতারকৃত আসামী মোঃ কামাল হোসেন (৪০) এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে রংপুর জেলার পীরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। গ্রফতারকৃত আসামী কামাল হোসেন (৪০), ঢাকা জেলার তুরাগ থানার ভাটুরিয়া এলাকার মোঃ আকবর হোসেন এর ছেলে। বিভিন্ন সুত্রে জানা যায়, আসামী কামাল রংপুর জেলার পীরগঞ্জ থানা এলাকায় হজ্জ্ব পালনে ইছুক ধর্মপ্রান মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। এরুপ ঘটনার ভুক্তভোগী রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের সহকারি রেজিষ্টার মোঃ আশরাফুল ইসলাম (৪৫), পিতা-আইয়ুব আলী গ্রাম-বড় করিমপুর, খজমতপুর, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর তিনি এবং তার বাবা-মা এবং খালাসহ ওমরা হজ্জ্ব পালন করার জন্য প্রতারক কামাল হোসেনকে পাসপার্ট, আইডিকার্ড এবং যাবতীয় কাগজপত্র প্রদান করন। প্রতারক মাঃ কামাল হাসন (৪০) ওমরা হজ্জ্ব পালননের ভিসা এবং টিকিটের ব্যবস্থা করার জন্য প্রাথমিক অবস্থায় ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা নেয় এবং পরবর্তী বিভিন তারিখে বিকাশ, নগদ ও রকেটর মাধ্যমে মোট ৩,২০,০০০.০০ (তিন লক্ষ বিশ হাজার) টাকা গ্রহণ করেন। পরবর্তীতে আসামী কামাল হোসেন (৪০) ভিসা এবং হজ্জ্ব টিকিট এর টাকা আত্মসাৎ করে কৌশলে আত্মগোপন করে। আশরাফুল ইসলাম বাদী হয়ে রংপুর পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। প্রেক্ষিতে র‌্যাব-৫, সিপিসি-২, নাটার ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল ৪ আগষ্ট/২৫ তারিখ সোমবার দিবাগত রাত্রী ১১টার দিকে নলডাঙ্গা থানার পিপরুল ইউনিয়নের ঠাকুর লক্ষীকুল এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ কামাল হোসেন (৪০), কে গ্রফতার করে। এঘটনায় গ্রফতারকৃত আসামীকে রংপুর জলার পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *