জুলাই গণঅভ্যুত্থান ॥ চাঁপাইনবাবগঞ্জে বিএনপির পৃথক পৃথক বিজয় র্যালি
জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ‘আওয়ামী ফ্যাসিস্টদের পতন ও ছাত্রজনতার বিজয় বর্ষপূর্তি’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে পৃথকভাবে বিজয় র্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া জাকারের নেতৃত্বে একটি বিজয় র্যালি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় অন্যদের উপস্থিত ছিলেন, বিএনপি নেতা-কামরুল আরেফিন বুলু, অ্যাডভোকেট নূরুল ইসলাম সেন্টু, মসুদা আফরোজা হক শুচিসহ অন্যরা। অন্যদিকে,

জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলামের নেতৃত্বে আরেকটি বিজয় র্যালি নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শান্তিমোড়ে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ত অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, হায়াতুদ্দৌলা, বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন, তারিক আহমদ, আবু তাহের খোকন, সারোয়ার জাহান, ইসমাইল হোসেনসহ অন্যরা। এছাড়া, শিবগঞ্জে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞার নেতৃত্বেও একটি বিজয় র্যালি বের হয়। বিএনপির এই পৃথক কর্মসূচিতে দলের নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা চলমান আন্দোলনকে আরও বেগবান করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Leave a Reply