বাগাতিপাড়া উপজেলা বিএনপির আয়োজনে বিশাল বিজয় মিছিল ও র্যালি
জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ ই আগষ্ট আওয়ামীলীগ ফ্যাসিবাদের পতন ও ছাত্রজনতার বিজয়ের বর্ষপূতি পালন উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। ৬ জুলাই বুধবার বিকেলে মুসলধারে বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ আনন্দ উল্লাসে বিভিন্ন রংবেরঙের ব্যানার ফেস্টুন, ধানের শীষ নিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে আনন্দ মিছিল ও বিজয় র্যালি বাগাতিপাড়া উপজেলার বিহারকোল বাজার থেকে বের করা হয়। বিজয় র্যালিটি উপজেলা চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার বিহারকোল বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোশাররফ হোসেন,সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ও সাবেক সাধারন সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ডাঃ ইয়াসির আরশাদ রাজন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ব্যারিষ্ট্যার ফারজানা শারমিন পুতুল,যুবদল নেতা হারুন উর দুলাল ও ছাত্রদল যুবদল,কৃষকদল মহিলা দলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রবল বৃষ্টির কারনে অনুষ্ঠানটি দেরীতে শুরু হলেও সন্ধ্যা পর্যন্ত মানুষের আনন্দ উল্লাসের কমতি ছিলনা। অনুষ্ঠানে উপস্থিত সকল নেতৃবৃন্দ অতি দ্রুত নির্বাচনের দাবি জানান।
Leave a Reply