জেলা পুলিশের অভিযানে ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার ॥ চোর গ্রেফতার

জেলা পুলিশের অভিযানে ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার ॥ চোর গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অভিযানে ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়েছে। এঘটনার সাথে জড়িত চোরদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার দাদনচক আদিনা কলেজ এলাকার মোঃ জালাল উদ্দিন এর ছেলে মোঃ সোহেল রানা (২৩) এবং একই এলাকার বাবুর ছেলে মোঃ শিহাব (২১)। জেলা পুলিশের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা এলাকার মৃত আব্দুল করিমের ছেলে মোঃ আব্দুর ছাত্তার (৫৫) এর একটি লাল রংয়ের হিরো ডিলাক্স মোটরসাইকেল ২৭ জুলাই দুপুর এক টার দিকে চুরি হয়ে যায়। ঘটনার প্রেক্ষিতে বাদী লিখিতভাবে এজাহার দায়ের করলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার মামলা নং-৩৯, তাং-২৭/০৭/২০২৫ খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড রুজু হয়।

উক্ত মামলার সূত্র ধরে বিভিন্ন তথ্যের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই/ হরেন্দ্রনাথ দেবদাশ কর্তৃক পুলিশি অভিযান পরিচালনা কালে আসামী মোঃ সোহেল রানা ও মোঃ শিহাব (২১), ২৭ জুলাই রাত্রী ০৪.১৫ ঘটিকায় গোমস্তাপুর থানাধীন শুক্রাবাড়ী মুক্তাগাতি ক্লাব এ জনতা কর্তৃক আটক হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামীদ্বয়কে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য ২ (দুই) দিনের রিমান্ডে নেয়। পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে আসামী মোঃ সোহেল রানা ফৌঃকাঃবিঃ-১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। উক্ত জবানবন্দিতে আসামী সোহেল ঘটনার সাথে জড়িত অপর আসামী মোঃ রাহাত আলী (২৮), পিতা-মোঃ শামিম উদ্দিন, মাতা-মোসাঃ পপি বেগম, সাং-দাদনচক (আরাজী চৌকা), থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ এর নাম প্রকাশ পূর্বক জানায় যে, আসামী রাহাতের বাড়িতে অনেক চোরাই মটরসাইকেল আছে। উক্ত তথ্যের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা ১০/০৮/২০২৫ খ্রিঃ তারিখ আসামী রাহাতকে নিজ বাড়ী হতে আটক করেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আসামী মোহাম্মদ আলী (২২), পিতা-মোঃ আলম, সাং-তারাপুর মন্নাপাড়া, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ এর নিজ বাড়ি হতে বাদীর মোটরসাইকেল সহ মোট ০৮টি মোটরসাইকেল উদ্ধার করেন। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *