চাঁপাইনবাবগঞ্জে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন- খাদ্য ও নগদ সহায়তা প্রদান

চাঁপাইনবাবগঞ্জে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন- খাদ্য ও নগদ সহায়তা প্রদান

বন্যার পানি দুর্ভোগ পিছু ছাড়েনি চাঁপাইনবাবগঞ্জের দুর্লভপুর ও পাঁকা ইউনিয়নের অসহায় পরিবারগুলোর। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, জীবিকা থমকে গিয়েছে, ঠিক এমন সময়ে তাদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। সোমবার (১১ আগস্ট ২০২৫) তিনি বন্যাদুর্গত ৫৭৪ টি পরিবারের হাতে তুলে দেন ঢেউটিন, শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও নগদ অর্থ। এতে ক্ষতিগ্রস্তরা পায় নতুন করে ঘর তোলার আশা, আর খাদ্য ও বিশুদ্ধ পানির নিশ্চয়তা। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী,

সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক। জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, বন্যার্ত মানুষের কষ্ট লাঘব ও পুনর্বাসনে সরকারের সহায়তা অব্যাহত থাকবে। কেউই অভাব-অনটনে থাকবে না। এ কার্যক্রমে ত্রাণ পেয়ে অনেকেই স্বস্তি প্রকাশ করেন এবং সরকারি সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান ভূক্তভোগীরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *