রাজশাহীতে সেনাবাহিনীর অভিযান ॥ অস্ত্র ও বিস্ফোরক তৈরীর সরঞ্জাম উদ্ধার

‘ডক্টর ইংলিশ’ এর পরিচালক সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই অনিন্দ্য

রাজশাহীতে সেনাবাহিনীর অভিযান ॥ অস্ত্র ও বিস্ফোরক তৈরীর সরঞ্জাম উদ্ধার

রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি বাড়িতে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম উদ্ধারে বাড়ি ঘিরে রেখেছে সেনাবাহিনী। শনিবার সকাল থেকে নগরীর কাঁদিরগঞ্জ এলাকার ডক্টর ইংলিশ নামের ওই প্রতিষ্ঠানটিকে ঘিরে রাখেন সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গলির একটি দল। অভিযান চলাকালে ডক্টর ইংলিশ কোচিং সেন্টারের পরিচালকসহ তিন জনকে আটক করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর সূত্র বলছেন, ডক্টরস ইংলিশ নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুটি বিদেশী এয়ার গান, একটি রিভালবার, সঠিক কর্টিজ,

ইয়ারগান শিশা তিন বক্স, ম্যাগনেট একটি, দেশীয় অস্ত্র ৬ টি, জিপিএস একটি, ওয়াকিটকি ৪টি, ট্রাজারগান একটি, সিমকার্ড ১০ টি, বাইনোকুলার একটি, বিস্ফোরক তৈরীর সরঞ্জাম, পাসপোর্ট, এন আই ডি, মনিটর ছয়টি, কম্পিউটার তিনটি, স্ক্যানার তিনটি ও মদের বোতল ৩৫টি উদ্ধার করেছে। কোচিং সেন্টারটির নাম ‘ডক্টর ইংলিশ’। যার পরিচালক রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল অনিন্দ্য। এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিপুর রহমান বলেন, সেনাবাহিনীর অভিযান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে তিনি কোন তথ্য জানেন না। পুলিশের কাছে হস্তান্তর করলে বিস্তারিত জানানো হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *