বেগম খালেদা জিয়ার জন্মদিনে চাঁপাইনবাবগঞ্জে দোয়া মাহফিল ॥ নেতাকর্মীদের ঢল
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী ও রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে পৃথক পৃথক ভাবে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল ও মিলাদ। পৃথক স্থানে শুক্রবার (১৫ আগস্ট ) বিকেলে শহরের টাউন ক্লাবে জেলা বিএনপির আহবায়ক মোঃ গোলাম জাকারিয়া ও সদস্য সচিব আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম চাইনিজ রফিক এর আয়োজনে শান্তি মোড়স্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ মাহফিলে নেতাকর্মীদের ঢল নামে।

আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. মোঃ রফিকুল ইসলাম টিপু, সদস্য সচিব আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম চাইনিজ রফিকসহ বিভিন্নস্তরের নেতা-কর্মীরা। এসময় আরো উপস্থিত ছিলেন এ্যাডভোকেট গোলাম কবির, জেলা, উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা খালেদা জিয়াকে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, “দেশনেত্রী আজও দেশের মানুষের হৃদয়ে অটুট আস্থা ও সংগ্রামের অনুপ্রেরণা।” শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় বিএনপি ও অংগ সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে।

Leave a Reply