রাজশাহীতে তায়কোয়ানদো উচ্চতর প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

রাজশাহীতে তায়কোয়ানদো উচ্চতর প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভা কক্ষে “তায়কোয়ানদো উচ্চতর প্রশিক্ষণ কর্মশালা ২০২৫” এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, রাজশাহী জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়নের সভাপতি মোঃ রেজাউল করিম, রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশনের সহ-সভাপতি এস এম সালাউদ্দীন রতন, রাজশাহী তায়কোয়ানদো দোজাং এর সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক মোঃ মোজাফফর হোসেন বুলু ও রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক, মুমিত হাসান ব্রাইট। এছাড়াও উপস্থিত ছিলেন, দক্ষিণ কোরিয়া থেকে আগত গ্র্যান্ড মাস্টার জু সাং লি, ব্ল্যাক বেল্ট ৮ম ড্যান, কুক্কিয়ন অনুমোদিত পুম ড্যান পরীক্ষক (১ম বিভাগ) এবং অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মোঃ সেকেন্দার আলী, ভারপ্রাপ্ত সভাপতি, রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন।
প্রধান অতিথি মাননীয় আফিয়া আখতার বলেন, আজকের এই অনুষ্ঠানে বিশেষভাবে অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা সন্তানদের খেলাধুলায় যুক্ত করছেন, এটাই তাদের জন্য সবচেয়ে বড় উপহার। তায়কোয়ানদো শুধু শারীরিক সুস্থতা নয়, এটি শৃঙ্খলা, মানসিক দৃঢ়তা ও ইতিবাচক জীবন গঠনের একটি পথ। আমি বিশ্বাস করি, আপনারা যদি পাশে থাকেন এবং সন্তানদের খেলাধুলায় উৎসাহ দেন, তাহলে তারা শুধু রাজশাহীর নয়, সমগ্র বাংলাদেশের গর্ব হয়ে উঠবে। আজকের শিশুরাই আগামী দিনের বিশ্বমানের ক্রীড়াবিদ ও সুনাগরিক। প্রশিক্ষণ কর্মশালাটি ১৬ই আগস্ট থেকে ২২ই আগস্ট পর্যন্ত মোট সাতদিন চলবে। যেখানে অংশ গ্রহণ কারীরা কৌশল গত দক্ষতা, শৃঙ্খলা এবং আন্তর্জাতিক মানদণ্ডে প্রতিযোগিতার প্রস্তুতি গ্রহণ করবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *