র্যাবের হাতে সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেফতার
র্যাবের হাতে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামী গ্রেফতার হয়েছে। আটক আসামী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের সদর হাসপাতাল পার্শ্ববর্তী মেডিকেল মোড় এলাকার মোঃ কাইয়ুম হাজীর ছেলে মোঃ সিরাজুল ইসলাম (মাসুম) (৪৪)। র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল ১৬ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বারোঘরিয়া এলাকায় অভিযান চালায়। এনআই এ্যাক্ট এর ১৩৮ ধারায় ১ বছরের কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সিরাজুল ইসলাম (মাসুম) কে গ্রেফতার করে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। ঘটনা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে এনআই এ্যাক্ট এর ১৩৮ ধারায় বিজ্ঞ আদালতে মামলা হয়। মামলা হওয়ার পর আসামি নিজেকে আত্মগোপন করে পলাতক থাকে। পরবর্তীতে বিজ্ঞ আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং চেকে বর্ণিত অর্থদন্ড প্রদান করে সাজা পরোয়ানা জারী করেন। উক্ত আসামিকে গ্রেফতারের জন্য অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল উক্ত আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply