চাঁপাইনবাবগঞ্জে ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক জনতার সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক জনতার সমাবেশ

ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক জনতার আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ গেইটের সামনে সোমবার (১৮ আগষ্ট) সকালে সমাবেশে বক্তারা দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের অভিযোগ তুলে ধরেন। একই সঙ্গে বিদেশি স্বার্থে করা নানা চুক্তি, উদ্যোগ ও পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানান। সমাবেশে বক্তব্য রাখেন মুহম্মদ নুরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন মুহম্মদ পারভেজ কবির, মুহম্মদ আল মামুন, মুহম্মদ আশিক, মুহম্মদ আব্দুল মালেকসহ অন্যরা। বক্তারা বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও কৌশলগত গুরুত্বকে কাজে লাগিয়ে একদিকে ভারত আর অন্যদিকে যুক্তরাষ্ট্র দেশকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাইছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারতের দালালি কিংবা আমেরিকার দালালি কোনটাই বাংলাদেশে চলবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মূল্যবোধ রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ। সমাবেশ থেকে ১৬ দফা দাবি উপস্থাপন করা হয়। এর মধ্যে ছিল জাতিসংঘের মানবাধিকার অফিস বাংলাদেশে স্থাপনের অনুমতি বাতিল, আমেরিকার সঙ্গে স্বার্থবিরোধী গোপন বাণিজ্য চুক্তি রদ, চট্টগ্রাম বন্দরের কৌশলগত হাব বিদেশীদের হাতে তুলে না দেওয়া, সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে বাংলাদেশি হত্যার প্রতিকার, স্টারলিংক ইন্টারনেট বন্ধ এবং বিদেশি ক্ষতিকর খাদ্যপণ্য আমদানি বন্ধ করা। এছাড়া দেশের সংস্কৃতি ও মূল্যবোধ বিরোধী সমকামীতা বা এলজিবিটি বৈধকরণ, পতিতাদের রাষ্ট্রীয় ভাতা প্রদান এবং বিতর্কিত নারী বিষয়ক সংস্কার প্রতিবেদন বাতিলের দাবিও জানানো হয়। আয়োজকরা অভিযোগ করেন, বহির্বিশ্বের চাপিয়ে দেওয়া নানা সিদ্ধান্তে দেশের অর্থনীতি ও শিল্প-কারখানা ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরে বিভাজন সৃষ্টির ষড়যন্ত্রও চলছে। বক্তারা বলেন, জনগণকে সংগঠিত করে এসব ষড়যন্ত্র প্রতিহত করা হবে। সমাবেশে শতাধিক ছাত্র-শ্রমিক ও জনতা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *