৩১ দফা বাস্তবায়নে গাইবান্ধায় বিএনপির লিফলেট বিতরণ

৩১ দফা বাস্তবায়নে গাইবান্ধায় বিএনপির লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে গাইবান্ধায় লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট) দুপুরে এসব লিফলেট বিতরণ করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনের সম্ভাব্য প্রার্থী বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, শহর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম হানিফ বেলাল, হাবিবুর রহমান বাবলু, ফরহাদ হোসেন ডাবলু, আমানুল্লাহ চৌধুরী সাজু, শফিকুল ইসলাম রুবেল, কামাল হোসেন, আব্দুর রশিদ দুলা মিয়া, রফিকুল ইসলাম লুলু, খান মো. কাওসার ওয়াহিদ সুজন, আশরাফুল আলম মিলন, কামরুল হাসান মিন্টুসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ এবং সাধারণ জনগণের মধ্যে লিফলেট বিতরণ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *