নরসিংদীতে পরিকল্পিতভাবে বন্ধুকে কুপিয়ে হত্যায় গ্রেফতার ২
পানি ছিটানো ও মোবাইল নষ্ট হওয়াকে কেন্দ্র করে ঘনিষ্ঠ বন্ধুকে পরিকল্পিতভাবে হত্যা করার ঘটনায় কাউসারকে গ্রেফতারের পর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। রবিবার (২৪ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) এস.এম. মোস্তাইন হোসেন। সংবাদ সম্মেলনে পিবিআইয়ের নরসিংদীর পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) এস.এম. মোস্তাইন হোসেন জানান, গত ২০ আগস্ট নরসিংদী থানাধীন হাজীপুর নয়াপাড়া তালতলা মাঠ সংলগ্ন স্বপনের বাড়ির সামনে মোজাম্মেল নামে এক জনকে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় কাউসার সহ দুই জনকে গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে আরো জানায়, নিহত মোজাম্মেল সিএন্ডবি রোড এলাকার একটি কাপড়েরর দোকানে চাকুরী করতো। তার বন্ধু কাউসার পাশের কাপড়ের দোকানে চাকুরী করতো। সম্প্রতি দুষ্টামির ছলে কাউসার মোজাম্মেলকে পানি দিয়ে ছিটা দেয়। পরে মোজাম্মেল পানি দিয়ে কাউসারকে ভিজেয়ে দেয়। এতে কাউসারের মোবাইল ফোন নষ্ট হয়ে যায়। এ নিয়ে দুই বন্ধুর মধ্যে হাতাহাতি হয়। এরই জের ধরে চলতি মাসের ২০ তারিখ সকালে কাউসার মোজাম্মেলকে মারার জন্য ওৎ পেতে থাকে। সকাল সাড়ে ১০টার দিকে মোজাম্মেল দোকানে যাওয়ার পথে হাজীপুর নয়াপাড়া তালতলা মাঠ সংলগ্ন স্বপনের বাড়ির সামনে আসলে কাউসার মোজাম্মেলকে ধারালো অস্ত্র দিয়ে কাপাতে থাকে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে কাউসারকে গ্রেফতারের পর হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।
Leave a Reply