সিএনজি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক

সিএনজি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক

কুমিল্লার মুরাদনগরে গরু বুঝাই ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা এক যাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন টনকী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজির যাত্রী, মোহাম্মদ মালি মিয়া (৪৪) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার লাউর ফতেপুর গ্রামের কান্দার আলীর ছেলে ও আহত সিএনজি ড্রাইভার সাগর (২৭) একই থানার বারীখলা গ্রামের আব্দুল কাদিরের ছেলে। পুলিশ সূত্র জানায়, নিহত মালি মিয়া বুড়িচং উপজেলার নিমসার পাইকারি বাজার থেকে বিভিন্ন প্রকারের সবজি নিয়ে সাগরের সিএনজিতে করে তার নিজ এলাকায় যাচ্ছিল। শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের টনকী পূর্বপাড়া এলাকায় আসলে বেপরোয়া গতিতে আসা কোম্পানীগঞ্জ গামী গরু বুঝাই ঢাকা মেট্রো-ট (১৭-০১৫৪) নাম্বারের একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন সিএনজিতে থাকা যাত্রী সবজি ব্যবসায়ী মালি মিয়া। এ সময় সিএনজির ড্রাইভার সাগর গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় সাগরকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বাঙ্গরা বাজার থানার ওসি (তদন্ত) মো: আনোয়ার হোসেন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *