গোবিন্দগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগে পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশে চাকুরী করার প্রভাব খাটিয়ে জোরপূর্বক এক প্রবাসীর সম্পত্তি দখল করে বারান্দা নির্মাণসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই পুলিশ সদস্যসহ তার পরিবারের ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শফিকুল ইসলাম মানিক। মামলা সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামের মৃত নাজমুল হক সরকারের ছেলে পুলিশ সদস্য মেহেদুল ইসলাম রতন তার লোকজনসহ একই গ্রামের প্রবাসী শফিকুল ইসলাম মানিকের স্ত্রী মুন্নী বেগমের নামে থাকা উত্তর ধর্মপুর মৌজার জেএল নং-২১০, সিএস খতিয়ান- ১০৮, আর এস খতিয়ান- ১৫১, বিআরএস খতিয়ান-২৮৬, সাবেক দাগ নং- ৬৭৫, হাল দাগ নং- ৮৩২ এর ৩৬ শতক জমির মধ্যে ১২ শতক জমিতে নালিশী বারান্দা এবং খতিয়ান-৯৪ সাবেক দাগ নং- ৬৭১, হাল দাগ-৮২৬ এর মধ্যে ৯ শতক জমি, সাবেক দাগ নং-৬৭৬, হাল দাগ-৮২৭ উভয় দাগের ১৬ শতক জমির মধ্যে পৌনে ২ শতক জমি দখল করে জোরপূর্বক টিনের বারান্দা নির্মাণ করেছে। মুন্নীর জমিতে বারান্দাসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করার পাশাপাশি তার অন্যান্য জমিও দখলের চেষ্টা করছে রতন। মুন্নী বেগম তার এ অবৈধ কাজে বাঁধা দিলে ভূমি দস্যু রতন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে মুন্নীকে বেদম মারপিট করে গুরুতর আহত করে। এ ঘটনায় মুন্নী গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত এ ব্যাপারে পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।
কর্মসংস্থানের জন্য মানিক দীর্ঘদিন সৌদি আরবে থাকার পর গত ৫ মাস আগে বাড়িতে ফিরে এলে পুরো বিষয়টি মুন্নী তার স্বামীকে জানান। মানিক বাড়িতে আসার পর রতন এবং তার সন্ত্রাসী বাহিনী তাকে ও তার স্ত্রীকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। এতে শফিকুল ইসলাম মানিক বাধ্য হয়ে গত ১০ আগষ্ট সন্ত্রাসী মেহেদুল ইসলাম রতনসহ ৬ জনের বিরুদ্ধে গাইবান্ধা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। এই মামলা দায়ের করার পর থেকে রতনের ভয়ে মানিক তার স্ত্রী-সন্তানকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভূমিদস্যু রতনকে গ্রেপ্তার করে তাকে শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন ভুক্তভোগী মুন্নী বেগম ও তার স্বামী মানিক। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম লিখিত অভিযোগের বিষয়টি স্বীকার করে জানান, ঘটনাটি তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply