রাজশাহীতে প্রকৌশল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

রাজশাহীতে প্রকৌশল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে রাজশাহীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও কৃষি অনুষদের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এই কর্মসূচি পালন করেন তারা। এর আগে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে কর্মসূচিতে অংশ নেয়। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরাও এতে অংশ নেন। বিশ্ববিদ্যালয় শাখা প্রকৌশল অধিকার আন্দোলনের মুখ্য সংগঠক সিফাত আবু সালেহ বলেন, লংমার্চ টু ঢাকা কর্মসূচিতে পুলিশের হামলায় বহু শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অথচ আমরা বারবার স্মারকলিপি জমা দিলেও কোনো সাড়া মেলেনি। প্রকৌশল অনুষদের শিক্ষার্থী আহমেদ হাসান বলেন, “আমাদের তিন দফা দাবি শুরু থেকেই উপেক্ষা করা হচ্ছে। পুলিশি হামলার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে। এর আগে বুধবার রাজশাহীর তালাইমারি মোড়ে মহাসড়ক অবরোধ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েট শিক্ষার্থীরা। ২৪ অগাস্ট একই দাবিতে রুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করেছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *