চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগষ্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নেজামপুর ইউনিয়নের মরাফেলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নাচোল থানার ওসি মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, নেজামপুর মরাফেলা গ্রামের মো. আলমগীরের স্ত্রী হাওয়া বেগম (৪২) ও মেয়ে আয়েশা বেগম (২২)। ওসি বলেন, আলমগীরের বাড়িতে ব্যাটারিচালিত একটি অটো চার্জার ভ্যানে বৈদ্যুতিক চার্জ লাগানো ছিল।

আনুমানিক ভোর সাড়ে ৫ টার দিকে অটো থেকে বিদ্যুতায়িত লাইন টানতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় হাওয়া বেগম। তাকে বাঁচাতে গিয়ে মেয়ে আয়েশা বেগমও বিদ্যুতায়িত হন। তাদের চিৎকারের শব্দ পেয়ে ছেলের বউ দৌড়ে গিয়ে ধরতে গেলে তাকেই বিদ্যুৎ শক করে ফেলে দেয়। সে তার শশুর আলমগীরকে ডাক দিলে ঘর থেকে এসে দেখেন স্ত্রী ও মেয়ে ঘটনাস্থলেই মারা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

Leave a Reply